রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
অপরাধ ও আইন

পটুয়াখালীর গলাচিপায় জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত দুই জন

পটুয়াখালীর গলাচিপায় জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত দুই জন

পটুয়াখালী প্রতিনিধি:

২৪ অক্টোবর পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে জেলেদের হামলায় এক পুলিশ কনস্টেবল ও স্পিডবোটের চালক আহত হয়েছেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় বুড়াগৌরাঙ্গ নদীর কালিরচর এলাকায় এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

আহতরা হলেন গলাচিপা থানার পুলিশ কনস্টেবল মো. জসিম ও অভিযানে ব্যবহৃত স্পিডবোটের চালক মো. শাহজালাল। 

আহতদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

এদিকে মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, বুড়াগৌরাঙ্গ নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকারের খবর পেয়ে বিকেলে মৎস্য বিভাগের অভিযানকারী দল স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে যায়। এ সময় স্পিডবোটে মৎস্য বিভাগের সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্যও ছিলেন। নদীতে ইলিশ শিকার করা ট্রলারগুলোকে ধাওয়া করলে জেলেরা বৈঠা ও লাঠিসোঁটা নিয়ে অভিযানকারী দলের ওপর পাল্টা হামলা চালান। এতে স্পিডবোটের চালক ও পুলিশ কনস্টেবল আহত হন। কনস্টেবল জসিমের হাতে গুরুতর আঘাত লাগে এবং হাত কেটে রক্তাক্ত জখম হয়।

অভিযানে অংশ নেওয়া সুধাংশু নামে মৎস্য বিভাগের এক সদস্য জানান, নদীতে বেশ কয়েকটি ট্রলারে মাছ ধরা হচ্ছিলো। একটি ট্রলারকে প্রায় ১০ মিনিট ধরে ধাওয়া করে কাছাকাছি গেলে ওই ট্রলার থেকে বৈঠা দিয়ে স্পিডবোটের চালককে আঘাত করা হয়। এ সময় পুলিশ সদস্য সামনে এগিয়ে চালককে রক্ষা করতে গেলে তার হাতে বৈঠার আঘাত লাগে এবং হাত কেটে রক্ত বের হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

দ্রুতগতির ডাবল ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে জেলেরা পালিয়ে যান বলে ওই সদস্য জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, বুড়াগৌরাঙ্গ নদীতে একটি ট্রলারে ১০ থেকে ১২ জন অবৈধভাবে ইলিশ শিকার করছিলেন। তাদের ধরতে গেলে অভিযানের স্পিডবোটে হামলার ঘটনা ঘটে। এ সময় একজন পুলিশ সদস্য আহত হন। 

তিনি বলেন, ‘আমি ওই স্পিডবোটে ছিলাম না, আমার স্টাফদের কাছে এটা শুনেছি।’ 

তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো জেলেকে গ্রেপ্তার বা শনাক্ত করা যায়নি।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭