শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
জেলা /স্থানীয়

নারায়ণগঞ্জে জোরপূর্বক তালাকনামায় স্বাক্ষর ও মারধরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় তরুণী

নারায়ণগঞ্জে জোরপূর্বক তালাকনামায় স্বাক্ষর ও মারধরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় তরুণী
সংগৃহীত

​বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের ফতুল্লায় তরুণীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তালাকনামায় স্বাক্ষর নেওয়া, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। এই ঘটনায় নিজের ও স্বামীর নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোসাঃ হাবিবা আক্তার (২০)।
​অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট ২০২৬ তারিখে ইসলামী শরীয়াহ মোতাবেক ফতুল্লা এলাকার জোবায়ের ইসলাম (২৪)-এর সাথে মোসাঃ হাবিবা আক্তারের বিবাহ সম্পন্ন হয়। বিবাহের বিষয়টি হাবিবা তার পরিবার ও স্বজনদের জানালে তারা তা মেনে না নিয়ে হাবিবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে।
​অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে অভিযুক্ত স্বজনরা তার ওপর চড়াও হয়ে তাকে জোরপূর্বক তুলে নিয়ে নারায়ণগঞ্জ আদালতে যায়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে জোরজবরদস্তি করে স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য একটি তালাকনামার কাগজে স্বাক্ষর নেওয়া হয়। পরবর্তীতে তাকে স্বজনদের বাসায় আটকে রেখে এলোপাতাড়ি মারধর ও নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে তিনি কৌশল অবলম্বন করে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন।
​অভিযোগে আরও জানানো হয়, গত ২০ আগস্ট ২০২৬ তারিখে ভুক্তভোগী জানতে পারেন, অভিযুক্ত স্বজনরা তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের পরিকল্পনা করছে। এছাড়া এ বিষয়ে আইনি পদক্ষেপ বা বাড়াবাড়ি করলে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হাবিবা ও তার স্বামীর বড় ধরনের ক্ষতি করা হবে বলে হুমকি প্রদান করা হচ্ছে।
​বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী তরুণী। সার্বিক বিষয় বিবেচনা করে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হস্তক্ষেপ কামনা করেছেন।
​এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ অভিযোগটির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭