শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
অপরাধ ও আইন

কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির ঝটিকা অভিযান: ৩২ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ

কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির ঝটিকা অভিযান: ৩২ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ
সংগৃহীত

​বিশেষ প্রতিনিধি, কুমিল্লা:

কুমিল্লা সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)।

​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ বিজিবির একটি সুসংগঠিত আভিযানিক দল সীমান্তসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৩২ কেজি গাঁজা এবং বিপুল পরিমাণ ভারতীয় চোরাই সামগ্রী উদ্ধার করা হয়।

​১০ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক জানান, মাদকের বিস্তার রোধ ও সীমান্ত দিয়ে অবৈধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অবস্থান জিরো টলারেন্স। দেশের সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

​জব্দকৃত গাঁজা ও চোরাই পণ্যসামগ্রী আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭