শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
রাজনীতি

জাতীয় মসজিদে ঝটিকা মিছিলের চেষ্টা: বায়তুল মোকাররম এলাকা থেকে গ্রেফতার ১৯

জাতীয় মসজিদে ঝটিকা মিছিলের চেষ্টা: বায়তুল মোকাররম এলাকা থেকে গ্রেফতার ১৯
সংগৃহীত

​ফখরুল আলম সাজু:

​রাজধানী ঢাকায় হঠাৎ অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে পুলিশ। 

২৪ অক্টোবর শনিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

​পুলিশ সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন প্রান্ত—বিশেষ করে বরিশাল ও ভোলা জেলা থেকে নেতাকর্মীদের ঢাকায় জড়ো করা হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল সন্ধ্যার পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে হঠাৎ একটি 'ঝটিকা মিছিল' বের করার প্রস্তুতি। তবে তাদের মিছিলের প্রস্তুতির খবর পেয়েই তাৎক্ষণিক অভিযান চালায় পুলিশ এবং ঘটনাস্থল থেকেই ১৯ জনকে আটক করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী রাত ৮টার দিকে জানান, বায়তুল মোকাররম এলাকা থেকে গ্রেফতার হওয়া ১৯ জনই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য।

​বর্তমানে আটককৃতদের পল্টন থানায় রেখে জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে 

প্রাথমিক প্রক্রিয়াকরণ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭