দেলপাড়া হাজী মিসির আলী কলেজে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ অনুষ্ঠিত
মোঃ আশিকুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্যোগে সারা দেশে ঘোষিত ৫ বছরের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
"চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভবন"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার দেলপাড়া হাজী মিসির আলী কলেজ প্রাঙ্গণে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলেন মোঃ মমিনুল ইসলাম জিসান।
অনুষ্ঠানে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ বেষ্টনী গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত অতিথিবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
আয়োজক মোঃ মমিনুল ইসলাম জিসান বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। একটি সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস এবং দেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা এই ধারা অব্যাহত রাখব। প্রত্যেকটি মানুষের উচিত অন্তত একটি করে গাছ লাগানো।"
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সমাজসেবকগণ উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেন এবং গাছের নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।









