রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
আইন-আদালত

দামুড়হুদায় পুলিশের উপর হামলা: মোটরসাইকেল আরোহী গ্রেফতার-০১

দামুড়হুদায় পুলিশের উপর হামলা: মোটরসাইকেল আরোহী গ্রেফতার-০১
সংগৃহীত

চুয়াডাঙ্গা দামুড়হুদা প্রতিনিধ :মোঃ আমিনুল ইসলাম (চঞ্চল) 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় মারুফ হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোহাম্মদ নুরুল্লাহ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC) এর অফিসার-ফোর্স এবং দামুড়হুদা মডেল থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই  মাহাবুল হক যৌথ অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

অভিযানে গত শুক্রবার দিবাগত রাত ২ টার সময় দর্শনা থানাধীন উজলপুর গ্রামে শাহাবুলের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মারুফ হোসেন, পিতা- আব্দুস সামাদ @ জাম্বু, সাং- জয়নগর (কাস্টমপাড়া), থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ঘটনার বিবরণে পুলিশ জানায়,
দামুড়হুদা মডেল থানার এসআই (নিঃ) শামসুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গত বৃহস্পতিবার রাত ৮ টার সময় সিসি নং-১১৭৪ ও জিডি নং-৭৮১ মূলে কিলো-২১ নৈশ টহল ডিউটিতে বের হন। রাত আনুমানিক ১১ টা ৪৫ মিনিটের দিকে দামুড়হুদা থানাধীন লোকনাথপুর গ্রামস্থ ফায়ার সার্ভিসের উত্তর পাশে ছোট পোল নামক স্থানে দামুড়হুদা টু দর্শনাগামী হাইওয়ে পাকা রাস্তার উপর অবস্থানকালে লোকনাথপুর হতে দর্শনাগামী একটি মোটরসাইকেলকে বেপরোয়া গতিতে আসতে দেখে পুলিশ থামার সংকেত দেয়। 

অজ্ঞাত মোটরসাইকেল আরোহী সংকেত অমান্য করে পালানোর উদ্দেশ্যে ডিউটিরত কং/৮১৯  আলমগীর হোসেনকে সজোরে ধাক্কা দেয়। এতে ওই কনস্টেবল মাথা, চোখ, পিঠ ও পায়ে গুরুতর রক্তাক্ত জখম হন। আসামি তার লাল-কালো রঙের হিরো গ্লামার ১২৫ সিসি মোটরসাইকেল (রেজিঃ চুয়াডাঙ্গা-হ-১৪-৯৭০৫, ইঞ্জিন নং- JA06ERNG C00067, চেসিস নং- M31JA0S55NJ E00530) ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।

আহত কনস্টেবলকে তাৎক্ষণিক উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া মোটরসাইকেলটি গত শুক্রবার রাত ১১ ট ৪৫ মিনিট এর দিকে বিধি মোতাবেক জব্দ করা হয়।

এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় মামলা নং-১৪, তারিখ: ২৩/১০/২০২৬, ধারা: ১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭ পেনাল কোডে মামলা রুজু করা হয়।

পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত মারুফের বিরুদ্ধে দর্শনা ও কোটচাঁদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে ৯টি মামলা রয়েছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন বলেন  গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি ও ছিনতাইকারী গ্রেফতারে দামুড়হুদা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭