শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
অপরাধ ও আইন

যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, আদালতে মামলার নির্দেশ

যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, আদালতে মামলার নির্দেশ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

যশোর অভয়নগর উপজেলায়  ৭ লাখ টাকা যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর ও গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী মহিদুজ্জামান মুকুলের বিরুদ্ধে নিয়মিত মামলা রেকর্ডের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে নিজের ছয় বছরের কন্যাসন্তানকে ফিরে পেতে আলাদা আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী হয়েছেন মণিরামপুর উপজেলার বাকোশপোল গ্রামের হযরত আলীর মেয়ে মিনা ফেরদৌস এবং অভিযুক্ত স্বামী অভয়নগর উপজেলার বুইকারা এলাকার মোকালেসুর রহমানের ছেলে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

মামলার বিবরণ থেকে জানা যায়, মিনা ফেরদৌসের সঙ্গে মহিদুজ্জামান মুকুলের বিয়ের পর তাঁদের সংসারে মুনতাহা জামান ঝুমুর নামে ছয় বছর বয়সী একটি কন্যাসন্তান জন্ম নেয়। শুরুর দিকে স্বামীর আচরণ স্বাভাবিক থাকলেও পরবর্তীতে তা বদলাতে থাকে।

গত ১৬ আগস্ট রাত পৌনে ১১টার দিকে অভয়নগরের বুইকারা এলাকায় নিজ বাড়িতে মুকুল তাঁর স্ত্রীর কাছে ৭ লাখ টাকা এবং সাংসারিক বিভিন্ন মালামাল যৌতুক দাবি করেন। মিনা ফেরদৌস যৌতুক দিতে অস্বীকৃতি জানালে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে জখম করা হয়। নির্যাতনের একপর্যায়ে স্বামী হাতে থাকা ছুরি দিয়ে তাঁর গলায় আঘাত করে হত্যার চেষ্টা চালান, এতে তিনি রক্তাক্ত জখম হন।

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। পরে গত ১৯ আগস্ট তিনি লিগ্যাল এইড অফিসে অভিযোগ করেন। পরবর্তীতে ২১ সেপ্টেম্বর ও ১৪ অক্টোবর দুই দফায় বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলেও কোনো সমঝোতা না হওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হন। এরই পরিপ্রেক্ষিতে গত ১৭ অক্টোবর আদালত আগামী ১০ দিনের মধ্যে অভয়নগর থানাকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের এই নির্দেশ দেন।

 

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭