শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
অপরাধ ও আইন

মেঘনায় নারীর ব্যাগ চুরির টাকা স্বর্ণালংকারসহ গ্রেপ্তার-২

মেঘনায় নারীর ব্যাগ চুরির টাকা স্বর্ণালংকারসহ গ্রেপ্তার-২
সংগৃহীত

মো: মাসুম কুমিল্লা প্রতিনিধি:

‎কুমিল্লার মেঘনা উপজেলায় ভ্যানিটি ব্যাগ চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ। এ সময় চুরি হওয়া নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
‎শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মানিকারচর বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেনঃ- উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও গ্রামের মতি মিয়ার ছেলে মো. মামুন মিয়া (৪০) এবং চালিভাঙ্গা ইউনিয়নের টিটিরচর গ্রামের মৃত মো. করম আলীর ছেলে লাক মিয়া ওরফে লাকি মিয়া (৪৩)।
‎পুলিশ সূত্রে জানা গেছে, মোসাঃ খোকি আক্তার সন্তানদের পড়াশোনার সুবিধার্থে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় বসবাস করেন। ভাগনের বিয়েতে যোগ দিতে গত বৃহস্পতিবার বোনের মেয়েকে সঙ্গে নিয়ে মেঘনায় আসার পথে বিকেল ৪টা ১০ মিনিটে মানিকারচর বাজারে শামীমের ফলের দোকান থেকে ফল কেনেন। এ সময় অসাবধানতাবশত কালো রঙের ভ্যানিটি ব্যাগটি দোকানের সামনে রেখে চলে যান। পাঁচ মিনিট পর ফিরে এসে ব্যাগটি না পেয়ে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। ব্যাগে নগদ ৪৮ হাজার টাকা ও বিভিন্ন স্বর্ণালংকার ছিল। এ ঘটনায় তিনি মেঘনা থানায় লিখিত অভিযোগ দেন।
‎মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে চুরি হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭