কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির অভিযান: ইয়াবা, ওষুধ ও কারেন্ট জালসহ আটক ১
বিশেষ প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা, বিভিন্ন প্রকার ওষুধ এবং নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাচালানের সাথে জড়িত এক আসামিকে আটক করে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গত ২৩ অক্টোবর রাত ৯টা থেকে ২৪ অক্টোবর রাত ৯টা পর্যন্ত সীমান্ত এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজিবির আওতাধীন ভাওয়ালকুড়ি ও চৌদ্দঘুড়ি সীমান্ত চৌকির (বিওপি) টহলদল এসব অবৈধ মালামাল জব্দ করতে সক্ষম হয়।
অভিযান সূত্রে জানা গেছে, ভাওয়ালকুড়ি বিওপির টহলদল ৩ হাজার ৩০০ টাকা মূল্যের ১১ পিস ভারতীয় ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে। অন্যদিকে চৌদ্দঘুড়ি বিওপির বিজিবি সদস্যরা ৬ হাজার ৩৩০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ এবং ৫ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা।
এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, "সীমান্তের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং যেকোনো ধরণের অবৈধ অনুপ্রবেশ দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।"
তিনি আরও জানান, জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্তে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।