রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
আন্তর্জাতিক

শ্রীলঙ্কার সাংবাদিকদের পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি আহ্বান

শ্রীলঙ্কার সাংবাদিকদের পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি আহ্বান
সংগৃহীত
প্রিন্ট নিউজ

শ্রীলঙ্কার সাংবাদিকদের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব (ডব্লিউআইপিসি)। সংগঠনটি শ্রীলঙ্কার সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনভাবে সংবাদ প্রকাশের অধিকার এবং গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। শ্রীলঙ্কায় প্রস্তাবিত সন্ত্রাসবাদবিরোধী আইন নিয়ে সাংবাদিক ও নাগরিক অধিকার সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের তথ্যসূত্রের গোপনীয়তা রক্ষার প্রশ্নটি এ আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব মনে করে, সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালন, সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য তুলে ধরার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় নিরাপত্তা রক্ষার নামে যেন সাংবাদিকতার বৈধ কার্যক্রম, স্বাধীন মতপ্রকাশ কিংবা জনস্বার্থে অনুসন্ধানী সাংবাদিকতা বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে যথাযথ আইনি সুরক্ষা থাকা প্রয়োজন।

ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন, সাংবাদিকদের অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা আন্তর্জাতিক সাংবাদিক সমাজের সম্মিলিত দায়িত্ব। বিশ্বের যেকোনো দেশে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকার নিয়ে উদ্বেগ দেখা দিলে আন্তর্জাতিক সাংবাদিক সমাজের উচিত ঐক্যবদ্ধভাবে সেই অধিকারের পক্ষে অবস্থান নেওয়া।
তিনি বলেন, “শ্রীলঙ্কার সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার দাবির প্রতি আমরা সংহতি প্রকাশ করছি। সাংবাদিকরা যেন ভয়ভীতি কিংবা প্রতিশোধের আশঙ্কা ছাড়াই সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি। আমরা শ্রীলঙ্কা সরকারের প্রতি আহ্বান জানাই, সাংবাদিক সংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনদের উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে গণমাধ্যমের স্বাধীনতা এবং স্বাধীন সাংবাদিকতার সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সাংবাদিক সংহতি কোনো দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার বিষয় নয়; বরং সাংবাদিকদের মৌলিক অধিকার, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় গঠনমূলক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব পাকিস্তানের  মিয়ান ইশতিয়াক আলী বলেন, সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা একটি দায়িত্বশীল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্তব্য। সাংবাদিকদের পেশাগত কাজের সুরক্ষা, তথ্যসূত্রের গোপনীয়তা এবং জনস্বার্থে সংবাদ প্রকাশের অধিকার রক্ষায় কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন। তিনি বলেন, “ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব শ্রীলঙ্কার সাংবাদিক সমাজের সঙ্গে সংহতি প্রকাশ করছে। আমরা আশা করি, শ্রীলঙ্কার সরকার সাংবাদিক সংগঠনগুলোর বক্তব্য ও উদ্বেগ গুরুত্বসহকারে বিবেচনা করবে এবং এমন পরিবেশ নিশ্চিত করবে, যেখানে সাংবাদিকরা স্বাধীনভাবে, নির্ভয়ে ও দায়িত্বশীলতার সঙ্গে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন। ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব শ্রীলঙ্কা সরকারের প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছে।
প্রথমত, সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে।
দ্বিতীয়ত, প্রস্তাবিত সন্ত্রাসবাদবিরোধী আইনের যেসব বিধান মতপ্রকাশের স্বাধীনতা, অনুসন্ধানী সাংবাদিকতা কিংবা সাংবাদিকদের তথ্যসূত্রের গোপনীয়তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে, সেগুলো স্বাধীন আইনি পর্যালোচনার মাধ্যমে পুনর্বিবেচনা করতে হবে।
তৃতীয়ত, সাংবাদিকদের বিরুদ্ধে পেশাগত কাজের কারণে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও অযৌক্তিক বাধা প্রতিরোধে কার্যকর সুরক্ষা নিশ্চিত করতে হবে।
চতুর্থত, সাংবাদিক সংগঠন, গণমাধ্যমকর্মী, আইন বিশেষজ্ঞ ও নাগরিক অধিকার সংগঠনগুলোর সঙ্গে অর্থবহ আলোচনা করে গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষিত রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পঞ্চমত, জাতীয় নিরাপত্তাসংক্রান্ত যেকোনো আইন প্রণয়ন ও প্রয়োগের ক্ষেত্রে মানবাধিকার, ন্যায্য বিচার, আইনের শাসন এবং সাংবিধানিক অধিকার সমুন্নত রাখতে হবে। এ বিষয়ে সরকারের প্রতি স্বাধীন সাংবাদিকতা রক্ষার্থে আইনের  শ্রীলঙ্কায় যেসব সমস্যা রয়েছে সমস্যা গুলো দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আওরঙ্গজেব কামাল — সভাপতি, বাংলাদেশ,ওসমান বায়কুশ — জ্যেষ্ঠ সহসভাপতি, তুরস্ক,রাঙ্গা বান্দারানায়েকে — সহসভাপতি, শ্রীলঙ্কা,মিয়ান ইশতিয়াক আলী — কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব, পাকিস্তান,সৈয়দ ইয়াসিন মতিন — যুগ্ম সম্পাদক, আফগানিস্তান,সমরেশ রায় — কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ভারত,আলহাজ সোহাগ — দপ্তর সম্পাদক, সৌদি আরব,শম্পা দাস — নারী ও শিশুবিষয়ক সম্পাদক, ভারত,মো. আনিস প্রধান — কার্যনির্বাহী কমিটির সদস্য,ড. সৈয়দ খালিদ কায়েস — কার্যনির্বাহী সদস্য, ভারত,মীর মোহাম্মদ আলী — স্থায়ী সদস্য, ভারত,লক্ষ্মণ মুথুথান্থিরিগে — নির্বাহী সদস্য, শ্রীলঙ্কা,কে. কে. ধাম্মিকা — নির্বাহী সদস্য, শ্রীলঙ্কা,শিরোমি রত্নায়েকে — নির্বাহী সদস্য, শ্রীলঙ্কা,লাসান্থা রুহুনাগে — সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত, শ্রীলঙ্কা,মিথুন জয়াবর্ধনা — সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত, শ্রীলঙ্কা,সুশীল আরিয়াল — নেপালের প্রতিনিধি, নেপাল,জেইনেপ তিলকিচি — সংগঠনের সঙ্গে সম্পৃক্ত সদস্য, তুরস্ক,ফং তজে হং — আন্তর্জাতিক কার্যক্রমে সম্পৃক্ত, মালয়েশিয়া,কিম বোলান — আন্তর্জাতিক কার্যক্রমে সম্পৃক্ত, কানাডা,পল ভিয়ের — আন্তর্জাতিক কার্যক্রমে সম্পৃক্ত, কানাডা,মরিন গুগু প্রমূখ।ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষার প্রশ্নে আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা ও সংহতি আরও জোরদার করা প্রয়োজন। সাংবাদিকতার স্বাধীনতা শুধু সাংবাদিকদের পেশাগত স্বার্থের বিষয় নয়; এটি জনগণের তথ্য জানার অধিকার, জবাবদিহি এবং গণতান্ত্রিক সমাজের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত।সংগঠনটি আশা প্রকাশ করে, শ্রীলঙ্কা সরকার সাংবাদিক সমাজের উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা ও পেশাগত মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের বার্তা—সাংবাদিকদের অধিকার রক্ষা, স্বাধীন সাংবাদিকতার সুরক্ষা এবং আন্তর্জাতিক সাংবাদিক সংহতি প্রতিষ্ঠায় বিশ্বজুড়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭