শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
আন্তর্জাতিক

২৫০ শতাংশ শুল্কের হুমকিতে থামে ভারত-পাকিস্তান যুদ্ধ, ফের দাবি ট্রাম্পের

২৫০ শতাংশ শুল্কের হুমকিতে থামে ভারত-পাকিস্তান যুদ্ধ, ফের দাবি ট্রাম্পের
সংগৃহীত
প্রিন্ট নিউজ

পারমাণবিক ক্ষমতাধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্ভাব্য সামরিক সংঘাত থামানোর কৃতিত্ব ফের একাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, দুই দেশের ওপর ২৫০ শতাংশ বাণিজ্য শুল্ক (Tariff) আরোপের হুমকি দিয়ে তিনি লড়াই থামিয়েছেন।

​এক প্রচার সভায় আন্তর্জাতিক কূটনীতিতে নিজের সাফল্য তুলে ধরে ট্রাম্প বলেন, "দুটি পারমাণবিক অস্ত্রধারী দেশ ভারত ও পাকিস্তানকে আমি থামিয়েছি। আমি তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম, তোমরা যদি এই সংঘাত না থামাও তবে যুক্তরাষ্ট্রের সাথে আর ব্যবসা করতে পারবে না। উভয় দেশের পণ্যের ওপর ২৫০ শতাংশ শুল্ক বসিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলাম।

​মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, "আমার এই সিদ্ধান্তে তারা খুব ক্ষুব্ধ ও বিরক্ত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের গোলাগুলি বন্ধ হলো এবং যুদ্ধ থেমে গেল। সেই লড়াইয়ে ১১টি বিমান ভূপাতিত হয়েছিল। আমি এগুলো বন্ধ করেছি।"

​এ ছাড়া আন্তর্জাতিক ক্ষেত্রে এমন বড় বড় সংকট নিরসন করার পরও কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি না পাওয়ার ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প যোগ করেন, "আমি আটটি যুদ্ধ বন্ধ করেছি। কিন্তু আমি কি কোনো নোবেল পুরস্কার পেয়েছি? না, পাইনি।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

তবে ট্রাম্পের এই দাবি শুরু থেকেই অস্বীকার করে আসছে ভারত। সংঘাতের সময় ১১টি বিমান ভূপাতিত হওয়ার তথ্যকে ভিত্তিহীন আখ্যা দেওয়ার পাশাপাশি দিল্লি জানিয়েছে, এতে কোনো তৃতীয় দেশের মধ্যস্থতার সুযোগ ছিল না। ভারতের সামরিক কর্তৃপক্ষের দাবি, মার্কিন হুমকির মুখে নয়, বরং পাকিস্তান সামরিক বাহিনীর (ডিজিএমও) আবেদনের প্রেক্ষিতেই সে সময় সংঘাত থামানো ও যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছিল।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭