রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
আইন-আদালত

যশোরের শার্শা উপজেলায় গাঁজা ও মদসহ আটক কারবারির কারাদণ্ড

যশোরের শার্শা উপজেলায় গাঁজা ও মদসহ আটক কারবারির কারাদণ্ড

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

গাঁজা ও বিদেশি মদের মামলায় যশোরের শার্শা উপজেলায়  বাহাদুরপুর ইউনিয়ন এর রঘুনাথপুর গ্রামের মাদক কারবারি ইকবাল হোসেনকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি আবদুল করিম মল্লিককে খালাস দিয়েছেন আদালত। 
রোববার২৫অক্টোবর  যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সপ্তম আদালতের বিচারক মোসা. ফৌজিয়া হাফসা এ রায় ঘোষণা করেন। দণ্ডিত ইকবাল হোসেন ও খালাস পাওয়া আবদুল করিম মল্লিক বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর পশ্চিমপাড়ার বাসিন্দা।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ১১ ডিসেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন, রঘুনাথপুর মাঠের ২০/২ নম্বর সীমান্ত পিলারের কাছ দিয়ে দুই ব্যক্তি গ্রামের দিকে আসছেন। পরে বিজিবির একটি দল বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে দুই ব্যক্তিকে আসতে দেখে চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭