শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
আন্তর্জাতিক

মার্কিন দূতের সাথে ৩ ঘণ্টার বৈঠক পুতিনের ইউক্রেন যুদ্ধ খুব দ্রুত অবসান হতে যাচ্ছে : ট্রাম্প তিন পরাশক্তির শীর্ষ বৈঠকের ইঙ্গিত আলোচনায় ফিরতে প্রস্তুত রাশিয়া

মার্কিন দূতের সাথে ৩ ঘণ্টার বৈঠক পুতিনের ইউক্রেন যুদ্ধ খুব দ্রুত অবসান হতে যাচ্ছে : ট্রাম্প তিন পরাশক্তির শীর্ষ বৈঠকের ইঙ্গিত আলোচনায় ফিরতে প্রস্তুত রাশিয়া
প্রিন্ট নিউজ

ইউক্রেন সংকট নিরসনে রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে স্থগিত থাকা ত্রিদেশীয় শান্তি আলোচনা পুনরায় শুরু করার ইঙ্গিত দিয়েছে মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে অনুষ্ঠিত দীর্ঘ তিন ঘণ্টার বৈঠকে এই গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত ও আলোচনা হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এবং প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অত্যন্ত আন্তরিক ও বিস্তারিত পরিবেশে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। ইউরি উশাকভ জানান, আগামী ১০ নভেম্বরের দিকে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে ত্রিদেশীয় আলোচনা পুনরায় শুরু করতে মস্কো নীতিগতভাবে প্রস্তুত রয়েছে। আলোচনার মূল বিষয় হবে রাশিয়া ও ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা। অসলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো প্রতিনিধিদের সঙ্গে মার্কিন বিশেষ দূতের যে বৈঠক হয়েছিল, সে বিষয়ে পুতিনকে বিস্তারিত অবহিত করেন স্টিভ উইটকফ। অসুস্থতার কারণে ট্রাম্পের জ্যেষ্ঠ প্রতিনিধি জ্যারেড কুশনার সশরীরে সেন্ট পিটার্সবার্গে উপস্থিত হতে না পারলেও তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন এবং নিজের মতামত তুলে ধরেন। ইউক্রেন সংঘাতের একটি শান্তিপূর্ণ ও টেকসই নিষ্পত্তির জন্য ট্রাম্পের আন্তরিকতা ও ধারাবাহিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছে ক্রেমলিন। মার্কিন মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার এই নীতি অনুসরণ করেই কাজ করছেন। উইটকফ সম্প্রতি অসলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠকের পর কিছু নতুন ধারণা ও প্রস্তাবনা নিয়ে এসেছেন। এসব প্রস্তাব প্রেসিডেন্ট পুতিন নিজে খতিয়ে দেখবেন।

রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত দিমিত্রি পেসকভ উল্লেখ করেন, শান্তি চুক্তির অনেকটাই নির্ভর করছে ইউক্রেনীয়দের সদিচ্ছার ওপর। তিনি বলেন, “ট্রাম্প পরিষ্কার জানিয়েছেনÑইউক্রেন যদি এক বা দুই বছর আগে চুক্তিতে আসত, তবে তাদের শর্ত অনেক সুবিধাজনক হতো। এখন যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি তাদের জন্য প্রতিদিনই আরও কঠিন ও জটিল হয়ে উঠছে।” সংঘাত নিরসনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করা তাত্ত্বিকভাবে সম্ভব এবং পুতিন একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে পুরোপুরি উন্মুক্ত রয়েছেন। এদিকে, ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে গিয়ে দ-িত হওয়া মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ডকে মুক্তি দিয়েছেন পুতিন। পেসকভ জানান, ওয়াশিংটনের দীর্ঘদিনের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ মানবিক দিক বিবেচনা করে পুতিন এই সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া দুই দেশের বিশেষ সংস্থার মাধ্যমে বন্দি বিনিময় বিষয়ক যোগাযোগ নিয়মিত বজায় রয়েছে। ট্রাম্প ও পুতিনের পূর্ববর্তী ফোনালাপের ধারাবাহিকতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়ান ডিজেল সরবরাহের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিলকরণ ও বাস্তবায়ন নিয়ে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে। ইউক্রেন যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর বর্তমান অবস্থান ও কৌশলগত অগ্রগতির চিত্র তুলে ধরে মস্কো জানিয়েছে, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা এই কূটনৈতিক সংলাপের প্রক্রিয়ায় সাড়া দিচ্ছে। রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সিইও কিরিল দিমিত্রিভ এই আলোচনাকে অত্যন্ত ‘ফলপ্রসূ’ বলে অভিহিত করেছেন।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

ইউক্রেন যুদ্ধ খুব দ্রুত অবসান হতে যাচ্ছে : ইউক্রেন সংঘাত বন্ধের সম্ভাবনা নিয়ে আশা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ সমাপ্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে বিশ্ব। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন যে, বর্তমানে যুদ্ধ বন্ধের পরিস্থিতি পূর্বের যেকোনো সময়ের চেয়ে বেশি অনুকূল। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন সংকটের সমাধানের উপায় নিয়ে আলোচনা করার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কথা বলেছি। আমার মনে হয় আমরা সমাধানের পথ খোঁজার ব্যাপারে অনেকখানি এগিয়েছিÑসম্ভবত এ যাবতকালের সবচেয়ে কাছাকাছি পৌঁছাতে পেরেছি।’

যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়া শীর্ষ বৈঠকের ইঙ্গিত : ইউক্রেন সংঘাতের টেকসই ও শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের আনা নতুন প্রস্তাব ও চিন্তাভাবনাগুলো গভীরভাবে পর্যালোচনা ও মূল্যায়ন করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের সম্ভাবনার কথাও জানিয়েছে মস্কো।

রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ তিন নেতার একত্রে বসার একটি সম্ভাব্য সুযোগ তৈরি হয়েছে। তিন পক্ষই ধারণাগতভাবে এই বৈঠকের বিষয়ে ইতিবাচক হলেও এখনো কোনো নির্দিষ্ট এজেন্ডা বা কর্মসূচি নির্ধারণ করা হয়নি। ক্রেমলিন জানায়, এটিকে সাবেক ‘ইয়াল্টা সম্মেলন’-এর সাথে সরাসরি তুলনা করা ঠিক হবে না; তবে এই তিন পরাশক্তি দেশের শীর্ষ নেতারা একসঙ্গে বসলে তা পুরো বিশ্ব রাজনীতির দৃষ্টি আকর্ষণ করবে যুক্তরাষ্ট্র এই বৈঠকে কৌশলগত স্থিতিশীলতা ও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করতে চায়। চীন এই বিষয়ে অনাগ্রহ প্রকাশ করলেও মস্কো যেকোনো আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দেন। তবে ট্রাম্প স্পষ্টভাবে জানান, প্রস্তাবিত এই বৈঠক কেবল ইউক্রেন সংকটের সমাধানের মাঝেই সীমাবদ্ধ থাকবে না; এর মূল অন্যতম প্রধান এজেন্ডা হবে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ। সূত্র : তাস।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭