কক্সবাজারের চাঞ্চল্যকর ঈদগড় - ঈদগাঁও সড়কে ডাকাতি মামলার সন্দেহ ভাজন আসামীকে গ্রেফতার করেছে এসআরবি-১৫
আনছার কুতুবী, কক্সবাজার জেলা প্রতিনিধ:
কক্সবাজারে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৫ ।
ডাকাতি সংগঠিত হওয়ার পর থেকে স্পেশাল রেস্পন্স ব্যাটালিয়ন ,পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এবং এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) নিরলসভাবে কাজ যাচ্ছে।
এরই ধারাবাহিকতাকায় কক্সবাজার জেলার বহুল আলোচিত ও চাঞ্চল্যকর ঈদগড় -ঈদগাঁও সড়কের হিমছড়ি ডালার মুখে সংগঠিত ডাকাতির ঘটনার অন্যতম সন্দেহ ভাজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম
হয়েছে এসআরবি-১৫ ।
গোয়েন্দা তথ্য ভিত্তিতে একটি চৌকস আভিযানিক দল গত ২৪ অক্টোবর কক্সবাজার জেলার রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে ।
উক্ত অভিযানে ডাকাতি মামলা সন্দেহভাজন ডাকাত মোঃ ইমাম হোসেনকে আটক করা হয় ।অভিযান কালে গ্রেপ্তারকৃত আসামীর নিকট থেকে ১টি ব্যবহারিত এন্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ ইমাম হোসেন (৩২)কক্সবাজার জেলার রামু থানাধীন ১নং ঈদগড় ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হাসনাকাটা এলাকার মৃত মুক্তার আহমদের ছেলে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি গত ১৯ অক্টোবর ঈদগড় -ঈদগাও সড়কের হিমছড়ি ঢালা নামক পাহাড়ি এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার সাথে সম্পৃক্ত ।উক্ত ঘটনায় ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কক্সবাজার জেলার ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে ।অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করনে এ ধরনের বিশেষ অভিযান আরো জোরদার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।