১২ তলায় ঝুলে থাকা শিশু উদ্ধার
চীনে ১২ তলা ভবনের জানালার গ্রিলে আটকে ঝুলে থাকা তিন বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত ১৭ অক্টোবর ফুজিয়ান প্রদেশের ঝাংপিং শহরে এ ঘটনা ঘটে। শিশুটির মাথা জানালার লোহার গ্রিলে আটকে থাকায় সে নিচে পড়ে যাওয়া থেকে রক্ষা পায়। খবর পেয়ে নিরাপত্তাকর্মী ও প্রতিবেশীরা নিচের তলার জানালা থেকে একটি স্টুল দিয়ে শিশুটিকে সাময়িকভাবে সহায়তা করেন। পরে দমকলকর্মীরা ফ্ল্যাটে ঢুকে তাকে উদ্ধার করেন। সতর্কতামূলক স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হলেও শিশুটির গুরুতর কোনো আঘাত পাওয়া যায়নি। সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট।










