নারায়ণগঞ্জে সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন ৪২টি ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযানে অনন্য সাফল্য
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
কর্মক্ষেত্রে অসামান্য অবদান, সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ এবং নিরলস পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ নারায়ণগঞ্জ জেলার সেপ্টেম্বর/২০২৬ মাসের ‘শ্রেষ্ঠ এএসআই’ হিসেবে পুরস্কৃত হয়েছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ হামিদ খান।
সম্প্রতি জেলা পুলিশ লাইনসে আয়োজিত মাসিক কল্যাণ সভায় নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান (পিপিএম) মহোদয় এএসআই হামিদ খানের হাতে এই সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
জানা যায়, সেপ্টেম্বর মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পরোয়ানা তামিল করার ক্ষেত্রে দুর্দান্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন এএসআই এএসআই হামিদ খান। ওই এক মাসে এএসআই হামিদ খান মোট ৪২টি ওয়ারেন্ট সফলভাবে তামিল (রুপায়ণ) করেছেন।
এছাড়া, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পরিচালিত সাঁড়াশি অভিযানে বড় সাফল্য অর্জন করেন এএসআই হামিদ খান । তাঁর এই অভিযানে ৪০২ পিচ ইয়াবা এবং ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মোট ০৭ জন আসামিকে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর এই সাহসী ভূমিকা জেলাজুড়ে প্রশংসিত হয়েছে।
পুলিশ সুপার মহোদয়ের নিকট থেকে সম্মাননা গ্রহণ করার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে এএসআই এএসআই হামিদ খান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। পাশাপাশি জেলা পুলিশ সুপার মহোদয়সহ ঊর্ধ্বতন সকল কর্মকর্তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে এএসআই হামিদ খান বলেন, "এই পুরস্কার আমার কাজের স্পৃহা ও দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। আগামী দিনগুলোতে জনগণের জানমাল রক্ষা এবং অপরাধ নির্মূলে আরও নিষ্ঠার সাথে কাজ করতে আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।"
তাঁর এই ধারাবাহিক সাফল্য ও কর্মদক্ষতায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। তাঁর এই অর্জনে বিভিন্ন মহলের পক্ষ থেকেও তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।