শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
অপরাধ ও আইন

শ্যামনগরে ভাটার দাদনে টাকা নিয়েছে ছেলে, ছেলেকে না পেয়ে মাকে উঠিয়ে নিয়ে গেল ভাটার সর্দার

শ্যামনগরে ভাটার দাদনে টাকা নিয়েছে ছেলে, ছেলেকে না পেয়ে মাকে উঠিয়ে নিয়ে গেল ভাটার সর্দার

পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামে ভাটার দাদনের টাকার জেরে ছেলেকে না পেয়ে সর্দার মাকে তুলে নিয়ে গেছে।

বৃহস্পতিবার ২২ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে ​শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রাম থেকে দীপালি রানী নামের এক হিন্দৃ নারীকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে পার্শ্ববর্তী ইউনিয়ন ঈশ্বরীপুর ইউনিয়নের ভাটার সর্দার আমজাদ।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

​অভিযুক্ত সর্দারের কাছ থেকে অগ্রিম দাদনের টাকা নিয়ে দীপালি রানীর ছেলে জগদীশ আত্মগোপন করায়, তার মাকে অনৈতিকভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে অভিযোগ জানালেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিকার পাওয়া যায়নি। ​এদিকে শ্যামনগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, থানায় এসে সুনির্দিষ্ট তথ্যসহ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

​ছেলের অপরাধের জেরে একজন মাকে এভাবে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। অবিলম্বে ওই নারীর সন্ধান ও মুক্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭