শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
অপরাধ ও আইন

চুয়াডাঙ্গায় ৬ বিজিবির অভিযানে ১ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় মদ, বিয়ার ও মাদকদ্রব্য জব্দ

চুয়াডাঙ্গায় ৬ বিজিবির অভিযানে ১ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় মদ, বিয়ার ও মাদকদ্রব্য জব্দ

​নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা:

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর বিশেষ অভিযানে আনুমানিক ১ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ, বিয়ার, ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।

​সীমান্ত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) একটি টহল দল সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, বিয়ার, ফেন্সিডিল এবং ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মাদকদ্রব্য ও অবৈধ মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩০ হাজার টাকা।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

​চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে সব ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও কঠোর তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য ও অবৈধ মালামাল নিয়ম অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে। 

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭