শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
বিশ্ব

মোদিকে ফোন নেতানিয়াহুর, ইসরায়েলের স্বাধীনতা দিবসে মশাল জ্বালানোর আমন্ত্রণ

মোদিকে ফোন নেতানিয়াহুর, ইসরায়েলের স্বাধীনতা দিবসে মশাল জ্বালানোর আমন্ত্রণ
ছবি:সংগৃহীত
প্রিন্ট নিউজ

ইসরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফোনে কথা বলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু এ তথ্য জানান।

নেতানিয়াহু লিখেছেন, ‘আমি আমার বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি। ইসরায়েলের স্বাধীনতা দিবসে একজন সাহসী ভারতীয় পাইলটের সঙ্গে মশাল প্রজ্বালনের জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছি।’

তিনি আরও বলেন, আমন্ত্রণের জন্য মোদি ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে স্থল ও আকাশপথে ভারত ও ইসরায়েল একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে বলে উল্লেখ করেছেন মোদি। দুই দেশের মধ্যে কয়েক দশক ধরে বিদ্যমান শক্তিশালী সম্পর্কেরও প্রশংসা করেছেন তিনি।

অন্যদিকে, ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স-এ একটি বার্তা দিয়েছেন। মোদি বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে একটি ফোনকল পেয়েছি। ফোনালাপে আমরা ভারত-ইসরায়েল দ্বিপাক্ষিক সম্পর্কের গতিশীলতা পর্যালোচনা করেছি এবং পারস্পরিক অংশীদারিত্ব আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।’

একই সাথে তারা পশ্চিম এশিয়ার (মধ্যপ্রাচ্য) বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন জানিয়ে মোদি বলেন, এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর জোর দিয়েছেন তারা।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭