শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
অপরাধ ও আইন

গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর

গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর

স্টাফ রিপোর্টার:আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ:

ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বামীর বাড়িতে নাদিয়া নামের ৩ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধূর পরিবার ও স্থানীয়দের সন্দেহের তীর স্বামী কাউসার এবং শাশুড়ির  দিকে। 
​স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে গৃহবধূ নাদিয়ার সাথে কাউসারের বিয়ে হয়। নাদিয়া বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী ও শাশুড়ির সাথে তার কলহ চলছিল। গত ২১/১০/২০২৬ তারিখ আনুমানিক রাত ১০টার দিকে নিজ স্বামীর ঘর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
​নিহতের স্বজনদের দাবি, এটি স্বাভাবিক কোনো মৃত্যু নয়। নাদিয়াকে যৌতুক বা অন্য কোনো পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার পর থেকে স্বামী কাউসার ও শাশুড়ি পলাতক থাকায় এলাকায় নানা গুঞ্জন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। স্বজনরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
​খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
​এ বিষয়ে পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এবং নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
​

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭