আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নতুন ভাইস চেয়ারম্যান মো: নুরুল আলম: কেন্দ্রীয় চেয়ারম্যানকে ধন্যবাদ ও শুভেচ্ছা
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের স্থায়ী পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে মো: নুরুল আলম-কে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (ভাইস চেয়ারম্যান) পদে নির্বাচিত করা হয়েছে। একই সাথে তাঁকে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এই দায়িত্বপ্রাপ্তি ও সম্মাননা প্রদানের পর এক বার্তায় আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির মাননীয় চেয়ারম্যানসহ স্থায়ী পরিষদের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো: নুরুল আলম।
এক প্রতিক্রিয়া বার্তায় মো: নুরুল আলম বলেন, "আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের মতো একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ সংগঠনের ভাইস চেয়ারম্যান পদে আমাকে নির্বাচিত করায় এবং সম্মাননা ভূষিত করায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখে স্থায়ী পরিষদ ও কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান আমাকে এই গুরুদায়িত্ব দিয়েছেন, আমি আমার সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতা দিয়ে তা পালন করার সর্বোচ্চ চেষ্টা করব।"
তিনি আরও প্রকাশ করেন যে, আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের অগ্রযাত্রা, বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মান উন্নয়নে তিনি কেন্দ্রীয় কমিটির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবেন।
এদিকে, মো: নুরুল আলম আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের স্থায়ী পরিষদের সিদ্ধান্তে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।