ফতুল্লায় মো. রাজু মিয়ার নামে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ, থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. রাজু মিয়া নামের এক মাল্টিপারপাস ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী নিজেই। এ ঘটনায় তিনি ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফতুল্লার দক্ষিণ নন্দলালপুরের মো. মোতালেব মিয়ার ছেলে মো. রাজু মিয়ার ছবি ব্যবহার করে "নাক কাটাবাড়ী নন্দলালপুর যুব সমাজ" নামক একটি ফেসবুক পেজ থেকে তাকে 'মাদক ব্যবসায়ী ও মাদকের ডিলার' হিসেবে উল্লেখ করে একটি পোস্ট করা হয়।
উক্ত ফেসবুক পোস্টের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই দাবি করে মো. রাজু মিয়া বলেন, “আমি একজন আইনমান্যকারী মাল্টিপারপাস ব্যবসায়ী। জীবনে কোনোদিন মাদকের ব্যবসার সঙ্গে তো দূরের কথা, মাদক সেবনের সঙ্গেও আমার কোনো সম্পৃক্ততা ছিল না। একটি কুচক্রী মহল সামাজিক ও সামাজিকভাবে আমার সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ওই ফেসবুক পেজের মাধ্যমে আমার বিরুদ্ধে এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
এই অপপ্রচারের প্রতিকার চেয়ে গত ২৩ অক্টোবর ২০২৬ ইং তারিখে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের কাছে নিজের আকূতির কথা জানিয়ে রাজু মিয়া বলেন, “আমার একটাই দাবি—এই অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে 'নাক কাটাবাড়ী নন্দলালপুর যুব সমাজ' নামক ফেসবুক পেজ বা আইডি ব্যবহারকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।”
তিনি এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?










পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।