বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিশ্ব

পাকিস্তানে জ্বালানি সংকট, বিয়েতে ১ পদের বেশি খাবার না রাখার নিদের্শ পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানে জ্বালানি সংকট, বিয়েতে ১ পদের বেশি খাবার না রাখার নিদের্শ পাকিস্তানের প্রধানমন্ত্রী
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু

বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়ায় পাকিস্তান জুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট, পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার করোনা কালের লকডাউনের সময়ের মতো বেশ কিছু কঠোর বিধি নিষেধ জারি করেছে।

সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি কেনা এবং বিয়ের অনুষ্ঠানে অতিথিদের জন্য ১ পদের বেশি খাবার পরিবেশন না করার নির্দেশ দেওয়া হয়েছে।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার পাকিস্তানের মন্ত্রিসভা আনুষ্ঠানিক ভাবে এসব বিধি নিষেধ ঘোষণা করে।

পাখিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, বিশ্বজুড়ে তেলের দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে, তাই সাধারণ মানুষের উপর বাড়তি চাপ না দিয়ে সরকার ও উচ্চবিত্তদের আগে ত্যাগ স্বীকার করতে হবে।

নতুন নিয়মের আওতায় সরকারি গাড়িতে জ্বালানি ব্যবহারের কোটা ১ ধাক্কায় ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে, তবে সেনাবাহিনী, পুলিশ ও জরুরি সেবার যানবাহন এই বিধি নিষেধের বাইরে থাকবে, একই সঙ্গে সরকারি অর্থে নতুন গাড়ি কেনাও পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।

আমোদ প্রমোদ ও বাণিজ্যিক কর্মকাণ্ডেও বেশ কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে, এখন থেকে রাত ৯টার মধ্যে সব দোকানপাট, মার্কেট ও শপিংমহল বন্ধ করতে হবে, বিয়ের হল সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠান রাত ১০টার মধ্যে এবং রেস্তোরাঁ ও ক্যাফে রাত ১১টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

অপচয় রোধে বিয়ের অনুষ্ঠানে অতিথিদের জন্য ১ পদের বেশি খাবার পরিবেশন করা যাবে না, তবে ফার্মেসি, হাসপাতাল, পেট্রোল পাম্প ও আইটি সেবার মতো জরুরি প্রতিষ্ঠান গুলো এই বিধি নিষেধের আওতা মুক্ত থাকবে।

এ ছাড়া আগামী ৩ মাস সরকারি কর্মকর্তাদের বিদেশ যাত্রা পুরোপুরি বন্ধ থাকবে, জরুরি প্রয়োজনে বিদেশ যেতে হলে তাদের বিমানের ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে হবে, জ্বালানি সাশ্রয়ে সরকারি দপ্তরের সব বৈঠক অনলাইনে আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭