শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
জাতীয়

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: চিকিৎসাধীন দম্পতির মৃত্যু, নিবিড় পরিচর্যায় সংকটাপন্ন মেয়ে

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: চিকিৎসাধীন দম্পতির মৃত্যু, নিবিড় পরিচর্যায় সংকটাপন্ন মেয়ে
ছবি:সংগৃহীত

​বিশেষ প্রতিনিধি, গাজীপুর:

গাজীপুরের টঙ্গীতে রান্নার গ্যাসের সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁদের ১৬ বছর বয়সী একমাত্র মেয়ে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে।

​বুধবার রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই দম্পতির মৃত্যু হয়।

​নিহতরা হলেন—ময়মনসিংহের ফুলপুর থানার কুড়িপাড়া এলাকার বাসিন্দা লাল চান মিয়া (৬০) এবং তাঁর স্ত্রী মোছা. নাসিমা (৫০)। তারা টঙ্গী পশ্চিম থানার মুদাফা এলাকার মাস্টারবাড়ি সংলগ্ন একটি বাসায় ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাঁদের মেয়ে তানিশা (১৬)।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সকালে মুদাফা এলাকার ওই বাসায় রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে জমা হওয়া গ্যাসে বিস্ফোরণ ঘটে। সকালে রান্নার জন্য চুলা জ্বালাতেই মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা লাল চান, তাঁর স্ত্রী নাসিমা ও মেয়ে তানিশা গুরুতর দগ্ধ হন। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভান এবং তাঁদের উদ্ধার করে দ্রত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, লাল চানের শরীরের প্রায় ৯৫ শতাংশ, নাসিমার প্রায় ৮৫ শতাংশ এবং তানিশার প্রায় ৮৫-৮৬ শতাংশ দগ্ধ হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকাকালে বুধবার রাতে পর পর লাল চান ও নাসিমার মৃত্যু হয়। অন্যদিকে, তাঁদের মেয়ে তানিশার অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

​টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দম্পতির মৃত্যু হয়েছে। তাদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দগ্ধ তানিশার চিকিৎসা চলছে, তবে তার অবস্থাও বেশ আশঙ্কাজনক।"

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭