ধামইরহাটে অসুস্থ যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন আখরাজুল ইসলাম
মুমিনুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবদল নেতা হেলাল হোসেনের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক
মো. আখরাজুল ইসলাম চৌধুরী।
নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবদল নেতা হেলাল হোসেনের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আখরাজুল ইসলাম চৌধুরী। একই সঙ্গে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া ও চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার ইসবপুর ইউনিয়নে হেলাল হোসেনের বাড়িতে গিয়ে তাঁকে আর্থিক সহায়তা দেন আখরাজুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে হেলালের অসুস্থতার বিষয়টি নজরে আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
হেলাল হোসেন ধামইরহাট উপজেলার ৭ নম্বর ইসবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। গত বছরের ডিসেম্বর মাসে নওগাঁ জেলা বিএনপির একটি দলীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর পায়ের হাড় ভেঙে যায়। পরপর দুই দফা অস্ত্রোপচার করা হলেও উন্নত চিকিৎসার অভাবে তিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী রয়েছেন।
চিকিৎসা সহায়তা ও উন্নত চিকিৎসার আশ্বাস পেয়ে আবেগাপ্লুত হেলাল হোসেন বলেন, “আমার মতো একজন ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতার চিকিৎসার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন, তিনি কর্মীবান্ধব ও জনদরদি নেতা। আমি তাঁর দীর্ঘায়ু কামনা করছি।”
এ সময় স্থানীয়ভাবে সহযোগিতা করায় ধামইরহাট উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. আবির হাসান মিলন, উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহেল হোসেন সুমন, নওগাঁ জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুষার হোসেন ফিরোজ, ইসবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হুমায়ন কবির মুছা, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম মিঠু, ধামইরহাট পৌর ছাত্রদলের আহ্বায়ক সাইদ বিন জাবেদ এবং ইসবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ স্থানীয় নেতাকর্মীরা।









