করৈয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন এনাম
ছাগলনাইয়া প্রতিনিধিঃ
ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের করৈয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা। এতে ছাগলনাইয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ এনামুল হককে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে। গত ১৯ জানুয়ারী বোর্ডের বিদ্যালয় পরিদর্শক এর সই করা করৈয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনির আহাম্মদকে সচস্য সচিব, মোঃ শাহজাহানকে অভিভাবক প্রতিনিধি ও মো: আলিম উল্লাহকে শিক্ষক প্রতিনিধি করা হয়।
an adbox will go here