শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেছে ভাবীর ঠোঁট

রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেছে ভাবীর ঠোঁট
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু:

নিয়মিত ভাবে চলে আসা পারিবারিক কলহের এক পর্যায়ে ননদের কামড়ে ছিঁড়ে গেছে ভাবীর ঠোঁট।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার সদর উপজেলার মুলঘর ইউনিয়ন বাঘিয়া এলাকার বসীর সরদার এর মেয়ে পারুলী বেগমের সাথে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

স্থানীয় সূত্রে জানা যায়, নানাবিধ কারণে শুশুর বাড়িতে নিয়মিতই কলহ চলতো, ০৬ ডিসেম্বর শনিবার সকাল ১১ টার দিকে পারিবারিক কলহ থেকে ধস্তাধস্তি শুরু হয়।

এ সময় পারুলী বেগমের ননদ চুলের মুঠি টেনে ধরেন, পালটা আঘাত করেন পারুলী বেগম, এক সময় তার ননদ ক্ষিপ্ত হয়ে উঠে পারুলী বেগমের ঠোঁট কামড়ে ধরে,
এই কামড়ের ফলে পারুলী বেগমের ঠোঁটের বাম পাশের চামড়া মাংস সহ উঠে যায়।

পরবর্তীতে তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এখন তিনি সদর হাসপাতালের সিনিয়র সার্জারী বিশেষজ্ঞ ডাঃ রাজীব দে সরকারের অধীনে চিকিৎসাধীন আছেন।

চিকিৎসক জানান,  ঠোঁটের একটি অংশে আমি রিকনস্ট্রাকশন সার্জারী করেছি, কিন্তু পুরো টিশ্যু না থাকায় ঠোঁটের আগের মতো অবস্থায় হয়তো যাবে না।

ভর্তি রোগী পারুলী বেগম জানান, ন্যায় বিচার পাবার জন্য তিনি মামলা করবেন, আইনী ব্যবস্থা নিতে তিনি পুলিশের কাছে গিয়েছিলেন।

এদিকে রাজবাড়ী জেলা সদর পুলিশ থানা জানিয়েছে, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ননদের কামড়ে ভাবীর ঠোঁটের মাংস ছিঁড়ে যাবার ঘটনায় এলাকায় কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭