শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
Road accident

চকরিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২; আহত একাধিক

চকরিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২; আহত একাধিক
দেশের আয়না ডেস্ক:

​নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী।

​বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকার 'সবুজ পাহাড়ের বাঁকে' এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সংঘর্ষের প্রভাবে ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে কাত হয়ে যায়। বিকট শব্দে স্থানীয়রা ও পথচারীরা এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মালুমঘাট হাইওয়ে পুলিশ। তবে গুরুতর আঘাত পাওয়ায় দুই যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান।

​মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ জানান, দুর্ঘটনার পর পরই নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবে তাদের বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলাকালে টেকনাফের দক্ষিণ হ্নীলা এলাকার বাসিন্দা আব্দুল্লাহ নামে এক যুবকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি পাওয়া গেছে। সেই সূত্র ধরে নিহত ও আহতদের সঠিক পরিচয় বের করার চেষ্টা চলছে।

​হাইওয়ে পুলিশ আরও জানায়, দুর্ঘটনায় পতিত যানবাহন দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে কিছু সময় পর যান চলাচল স্বাভাবিক হয়। ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭