ছাগলনাইয়া হরিপুর তফসিরুল কোরান মাহফিল অনুষ্ঠিত
ছাগলনাইয়া হরিপুর তফসিরুল কোরান মাহফিল অনুষ্ঠিত
ছাগলনাইয়া প্রতিনিধি
ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের দক্ষিণ হরিপুর গ্রামের নজুম উদ্দিন ফরায়জী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তফসিরুল কোরান মাহফিল মসজিদ প্রাঙ্গনে পুরবী পাড়া চেরুমিয়া বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। ২১ জানুয়ারী মঙ্গলবার মসজিদ কমিটির সভাপতি শহিদ উল্ল্যা পাটোয়ারীর সভাপতিত্বে উত্তর ৩-এর পাতায় দেখুন পানুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ক্বারী নিজাম উদ্দিনের সঞ্চালনায় উক্ত মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ড, আবুল কালাম আজাদ বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পাহাড়তলী ফজুমিয়া কন্ট্রাকটর জামে মসজিদের খতিব মাওলানা এম হাসিবুর রহমান, জনপ্রিয় ইসলামী সংগীত শিল্পী ওবায়দুল্লাহ তারেক, এসময় বয়ান করেন নজুম উদ্দিন ফরায়জী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নুর হোসাইন। পাঠাননগর ইউনিয়ন জামায়েতের আমির মাওলানা ফারুক আহম্মেদ, দৈনিক নয়াপয়গাম পত্রিকার প্রতিনিধি কাজী নুরুল আলম নিলু, মাহফিলে আরো উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার আমিন, সাবেক খতিব মাওলানা মাষ্টার আবদুল আউয়াল, বিশিষ্ট ব্যাবসায়ী মাহমুদ উল্ল্যাহ পাটোয়ারী, প্রমুখ সহ এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ এলাকাবাসী ও শত শত মুসল্লী বৃন্দ।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।