মাষ্টার পাড়া তালিমুল কুরআন ইবতেদায়ি মাদরাসার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
ছাগলনাইয়ার মাষ্টার পাড়া তালিমুল কুরআন ইবতেদায়ি মাদরাসার সবক প্রদান ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন সরকার।

বিশিষ্ট ব্যবসায়ি তাহের আহাম্মেদ এর সভাপতিত্বে ও মাদরাসা পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টা মাওলানা আবদুল রউফ, উপদেষ্টা মাওলানা আবুল কালাম, আবদুল মন্নান, সহসভাপতি জসিম উদ্দিন, প্রধান শিক্ষক তারিক হোসেন, মোশারফ হোসেন প্রমূখ। শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

an adbox will go here