সাবেক সহকারী প্রধান শিক্ষক মাওলা স্যারের স্মরনে দোয়া মাহফিল ও আলোচনা সভা
আজ ৭ আগষ্ট রোজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় শহীদ মেজর সালাহ উদ্দিন হাই স্কুলের মিলনায়তনে স্কুলের সাবেক সহকারী প্রদান শিক্ষক গোলাম মাওলা খোন্দকার স্যারের স্মরনে তার আত্মার মাগফেরাত কামনা করে স্কুলের পরিচালনা পর্ষদ, শিক্ষক - কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দের আয়োজনে দোয়া মিলাদ ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়,
উক্ত সভায় স্কুলের প্রধান শিক্ষিকা শামীমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কুলের পরিচালনা কমিটির সভাপতি আতাউল হক অশ্রু। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আবু আহমদ খোন্দকার, মাওলা স্যারের স্মৃতি চারন করে বক্তব্য দেন স্কুলের শিক্ষক পারভীন আক্তার, সাবেক ছাত্র জেলা যুবদলের সদস্য বেলাল হোসেন (ভিপি), জেলা যুবদলের সদস্য ইসমাইল হোসেন বাবুল, সাংবাদিক সাহাব উদ্দিন, আনোয়ার হোসেন শামীম, মিলন চক্র বর্তী, মিঠু, যুবদল নেতা আবুল কালাম, বাবর হাসন ও শ্রদ্ধেয় স্যারের কন্যা স্কুলের প্রাক্তন ছাত্রী বিলকিস আরা বানু নাসরিন, আলোচনা সভায় সবাই স্যারে স্মৃতি চারন ও স্কুলের জন্য স্যারের অবদান নিয়ে আলোচনা করে স্যারের আত্মার মাগফেরাত কামনা করে।
অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ পরিচালানা করে স্কুলের সিনিয়র শিক্ষক মাওলা ফজলুল করিম।