কক্সবাজারে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার
আনছার কুতুবী কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের লিংক রোড এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে গাঁজা সহ তিন মাদক কারবারি কে গ্রেফতার করেছে এসআরবি-১৫
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি- ১৫ )এর চৌকস আভিযানিক দল কক্সবাজার সদর থানা ধীন লিংক রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ কেজি গাঁজা সহ ৩ সক্রিয় মাদক কারবারি কে হাতেনাতে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি -১৫ এর একটি আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ উত্তরমুহুরী পাড়া সংলগ্ন আলম মোটরস এর সামনে কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়কের উপর নিয়মিত চেকপোস্ট স্থাপন করে।
আভিধানিক দলটি তল্লাশি কার্যক্রম পরিচালনা কালে কক্সবাজার গামী যাত্রীবাহী একটি স্টার লাইন এসি বাস অভিযান চালিয়ে আনুমানিক ১৮ কেজি অবৈধ গাঁজা ও মাদক বিক্রয়ে ব্যবহৃত ১টি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করে ।একই সাথে বাসে তল্লাশি চালিয়ে মাদ ক কারবারি চক্রের সঙ্গে সরাসরি জড়িত এক নারী ও দুই পুরুষ সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো বান্দরবান জেলা সদর থানাধীন কালাঘাটা এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে সুলতান আহমদ (৬৪)ও কক্সবাজার জেলার উখিয়া থানার থাইংখালী জামতলী এলাকার মফিজুর রহমান ও দিলওয়ারা বেগম দম্পতির মেয়ে রাজিয়া বেগম (২৮)এবং ফেনী জেলার সোনাগাজী থানার আড়কাইম এলাকার মৃত আলী আহমেদ ছেলে নুরুল আমিন (৫০) ।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত সহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক মুক্ত সমাজ গঠনে এবং মাদক সিন্ডিকেট নির্মূলের লক্ষ্যে এসআরবি-১৫ আরো কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?










পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।