বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
জেলা /স্থানীয়

ফেনী সদর হাসপাতালের সাব-স্টেশনে দুর্ধর্ষ চুরি: ৬০-৭০ লাখ টাকার মালামাল লুট, ২ ঘণ্টা বিদ্যুৎহীন

ফেনী সদর হাসপাতালের সাব-স্টেশনে দুর্ধর্ষ চুরি: ৬০-৭০ লাখ টাকার মালামাল লুট, ২ ঘণ্টা বিদ্যুৎহীন

​নিজস্ব প্রতিবেদক, ফেনী:
ফেনীর একমাত্র সদর হাসপাতালের সাব-স্টেশনে গত ২৭ তারিখ গভীর রাতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সাব-স্টেশনের মেইন লাইন ও জেনারেটর ভেঙে তেল এবং মূল্যবান যন্ত্রপাতিসহ প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চোরের দল। এ সময় প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকায় চরম দুর্ভোগ ও অবর্ণনীয় কষ্টের শিকার হন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীরা।
​হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একদল সংঘবদ্ধ চোর সাব-স্টেশনের পেছনের এক্সজাস্ট ফ্যান ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা অত্যন্ত সুকৌশলে সঞ্চালন মেইন লাইন, ট্রান্সমিটার ও জেনারেটর ভেঙে সেখান থেকে তেল এবং মূল্যবান যন্ত্রপাতিসহ বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে পালিয়ে যায়।
​সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সাব-স্টেশনের মূল সঞ্চালন লাইনে সেই সময় বিদ্যুৎ সচল থাকা সত্ত্বেও কীভাবে চোরের দল এই ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে জনমনে তীব্র রহস্য ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
​স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে এর আগেও বহুবার চুরির ছোট-বড় ঘটনা ঘটেছে। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতা ও কার্যকর পদক্ষেপের অভাবে কোনো ঘটনারই আজ পর্যন্ত প্রতিকার মেলেনি। একটি জনগুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে এ ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় হাসপাতাল এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।
​ঘটনার সত্যতা স্বীকার করে ফেনী সদর হাসপাতালের পরিচালক ডা. মোবারক হোসেন দুলাল বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এর আগেও এখানে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
​হাসপাতাল চত্বরে এমন অভিনব ও বড় চুরির ঘটনায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং হাসপাতালে রোগীদের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭