রৌশন ফকির মাদরাসার শিক্ষার্থীদেরকে সবক প্রদান অনুষ্ঠিত
ফেনীর আয়না ডেস্কঃ
ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত রৌশন ফকির দরগাহ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদেরকে সবক প্রদান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় মাদরাসায় ময়দানে আয়োজিত সবক প্রদান অনুষ্ঠান মাদরাসার সুপার মনজুর মাওলা সর্দারের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক আসাদুজ্জামান এর সঞ্চানালয় প্রধান অতিথি ছিলেন মার্কেটাইল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন মজুমদার বুলবুল। বিশেষ অতিথি ছিলেন পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপা পরিচালক নূর হোসেন মজুমদার খোকা, সবক প্রদান করেন ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসেন আহমদ ভূঁইয়া, ছাগলনাইয়া উপজেলার শিক্ষা অফিসার মনিরুজ্জামান মোল্লা, রৌশন ফকির দরগাহ জামে মসজিদের খতিব মাওলানা আমির হোসেন চৌধুরী, উত্তর সতর ঈদগাহ জামে মসজিদের খতিব হাফেজ বেলাল হোসেন সহ অনেকে। মাদরাসার নুরানী বিভাগের তৃতীয় শ্রেণির ৩৪ জন শিক্ষার্থীকে সবক প্রদান শেষে মাদরাসার উন্নতি ও সাফল্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।