কক্সবাজার ছুরতিয়া সিনিয়র মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন বার্তা

আনছারুল হক কুতুবী কক্সবাজার জেলা প্রতিনিধি:

এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ জোটের সম্মানিত মহাসচিব জনাব অধ্যক্ষ মাঈন উদ্দিন ও সদস্য সচিব জনাব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী কে কক্সবাজার ছুরতিয়া সিনিয়র মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ছয়লক্ষ এমপিও ভুক্ত শিক্ষক পরিবারের অধিকার আদায়ের জন্য আপনাদের ত্যাগ ছুরতিয়া সিনিয়র মাদ্রাসা তথা শিক্ষক সমাজ আজীবন মনে রাখবে। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আপনাদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের ফলে আজ শিক্ষক পরিবারের ঐতিহাসিক বিজয় সাধিত হয়েছে।

ছুরতিয়া মাদ্রাসা পরিবার মনে করে আপনাদের মত সুযোগ্য নেতৃত্বের কারণে দশ দিনের আন্দোলনে শিক্ষক সমাজ তাদের ন্যায্য অধিকার আদায় করতে সক্ষম হয়েছে।

আশা করি আগামীতে আপনার নেতৃত্বে এমপিও ভুক্ত শিক্ষক সমাজ তাদের চূড়ান্ত অধিকার জাতীয়করণ আদায় করে ঘরে ফিরবে ইনশাআল্লাহ।

an adbox will go here