ছাগলনাইয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : ছাগলনাইয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী ছাগলনাইয়া পৌরসভার মটুয়া হাফেজিয়া মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
টি এ গ্রুপ তুর্কি এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৬৪জন প্রতিযোগি অংশ নেন।
মটুয়া হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্স সভাপতি কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক আবু সাঈদ মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা জজ আদালতের জিপি এডভোকেট নুরুল আমিন খান, ফেনী জেলা জামায়াতের পার্শ সংগঠন সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা পেয়ার আহমদ মজুমদার, ছাগলনাইয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিন, ফেনী জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবু হানিফ হেলাল, ব্যাংকার মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী, মাওলানা কবির আহমদ, মটুয়া হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্স সেক্রেটারি হাজী আবদুল মমিন পাটোয়ারী, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন পাটোয়ারী, ছাগলনাইয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন পাটোয়ারী।
স্বাগত বক্তব্য রাখেন, মটুয়া হাফেজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হাফেজ মোশারফ হোসেন।
পুরষ্কার বিজয়ীরা হলেন, ১ম মোঃ শফিউল বাসার আরাফাত, ২য় মোঃ নাহিয়ান বিন কাউছার, ৩য় মোঃ সাবিত, ৪র্থ মোঃ আদনান সাদিক, ৫ম মোঃ সিবগাতুল্লা, ৬ষ্ঠ মোঃ সাখাওয়াত হোসেন, ৭ম মোঃ সাদ, ৮ম সাদিকুর রহমান, ৯ম সাফায়েত হোসেন সিয়াম, ১০ম মুহাম্মদ জাহিদুল ইসলাম, ১১তম আল আমিন হোসেন, ১২তম আরাফাত নোমান, ১৩তম মোঃ রাহাত তানজিম, ১৪তম মুহাম্মদ আব্দুল আল জিহাদ, ১৫তম আব্দুর রউফ পাটোয়ারী তারিফ।