বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
Narayanganj

রূপগঞ্জে স্কুল বাসের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

রূপগঞ্জে স্কুল বাসের চাকায় পিষ্ট হয়ে  শিক্ষার্থীর মৃত্যু
প্রিন্ট নিউজ

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জলসিঁড়ি আবাসন প্রকল্পে অবস্থিত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাসের চাকায় পিষ্ট হয়ে শাহরিয়ার শায়ন (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে বিদ্যালয় ছুটির পর এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার শায়ন ঢাকার খিলক্ষেতের বটতলা এলাকার বাসিন্দা সাজু আহমেদের ছেলে। সে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির ‘সি’ শাখার শিক্ষার্থী ছিল।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানায় , স্কুল ছুটির পর বাড়ি ফেরার উদ্দেশ্যে স্কুলবাসে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে যায় শাহরিয়ার শায়ন। এ সময় বাসটি চলতে শুরু করলে সে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে ।

এদিকে নিহত শিক্ষার্থী শাহরিয়ার শায়নের আত্মার মাগফিরাত কামনায় আজ ১৪ অক্টোবর বুধবার সকালে বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে দোয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭