বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
Narayanganj

রূপগঞ্জ উপজেলা পরিদর্শন ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক

রূপগঞ্জ উপজেলা পরিদর্শন ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক
প্রিন্ট নিউজ

বিশেষ প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম রিপন:

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির মহোদয় আজ রূপগঞ্জ উপজেলা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি কামতা-মনোহরপুর সড়ক উদ্বোধন করেন এবং সড়কের উভয় পাশে বৃক্ষরোপণ করেন।

এছাড়া দিনব্যাপী কর্মসূচিতে তিনি দাউদপুর ইউনিয়ন পরিষদ ও দাউদপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এবং সেবার মান যাচাই করেন।

দাউদপুর পুটিনা হাই স্কুল পরিদর্শন করেন। এসময় শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে স্যানিটারি ভেন্ডিং মেশিন এবং খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

রূপগঞ্জ থানা ও পূর্বাচল রাজস্ব সার্কেল পরিদর্শন করেন।

উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

তারাবো পৌরসভার কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তারাবো পৌরসভার ১১টি পূজামণ্ডপের মাঝে আর্থিক সহায়তা প্রদান* করেন।

তারাবো পৌর মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন, দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয় সরকারি সেবার মানোন্নয়ন, স্থানীয় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং জনকল্যাণমূলক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব এস. এম. আব্দুল্লাহ-বিন-শফিক

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭