রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস ও দলিল লেখক-স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি:মোঃ মনিরুল ইসলাম রিপন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস, পশ্চিম ও পূর্ব সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক এবং স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে রুপগঞ্জ পশ্চিম সাব রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়। রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু।
সমিতির সাধারণ সম্পাদক আবু মুহাম্মদ মাসুম ও দলিল লেখক শাহীন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ থানা বিএনপি সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ পূর্ব সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক এবং স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি মোঃ আব্দুল জলিল মিয়াসহ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক এবং স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সদস্যবৃন্দরা।









