যশোরে সার ডিলার নিয়োগে দূর্নীতির বিরুদ্ধে ৫ এমপির সংবাদ সম্মেলন
মোঃযায়েদ আলী জাহিদ যশোর জেলা প্রতিনিধি:
সারাদেশে সার ডিলার নিয়োগে দলীয়করণ,ও ব্যাপক দূর্নীতির বিরুদ্ধে যশোরের জামায়াত মনোনীত ৫ এমপি সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াত আমির অধ্যাপক গোলাম রসুল এমপি।সংবাদ সম্মেলনে তিনি বলেন,সারাদেশের ন্যায় যশোরের ৯৩ টি ইউনিয়ন ৮ পৌরসভার সার ডিলার নিয়োগে ব্যাপক দলীয়করণ, ও দূর্নীতির প্রমাণ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে সরকার দলীয় উপজেলা পর্যায়ে নেতা-কর্মীরা জেলা ও কেন্দ্রীয় নেতাদের সহায়তায় অবৈধ লেনদেনের মাধ্যমে সার ডিলারের লাইসেন্স পেয়েছে।
এতে করে প্রকৃত সার ব্যবসায়ীও কৃষি সম্পর্কীত ব্যাক্তিরা বঞ্চিত হয়েছে।
তিনি আরও বলেন, যশোরে বিরোধী দলের ৫ এমপি থাকলেও তাদের পরামর্শ ও সুপারিশের কোনো গুরুত্ব না দিয়ে জেলা প্রশাসক সরকারি দলের দেয়া তালিকা চুড়ান্ত করে কৃষি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।
এত করে তার দক্ষতা, যোগ্যতা,ও পেশাদারিত্বের কোনো গুরুত্ব দেয়া হয়নি।
এভাবে দলীয়করণ ও দূর্নীতির মাধ্যমে এবং সরকারি নিয়মনীতি উপেক্ষা করে ডিলার নিয়োগ করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
একই সাথে ডিলারশিপ বাতিল করে নিয়ম মেনে প্রকৃত সৎ যোগ্য ও ব্যবসায়ীদেরকে নিয়োগ দেয়ার আহবান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে বিরোধী দলের ৫ এমপি ছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।










