বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
দুর্গাপূজা

দক্ষিণ রাউজান পূর্ব গুজরা কান্তচৌকিদারবাড়ী মন্দিরে অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গার বিসর্জন

দক্ষিণ রাউজান পূর্ব গুজরা কান্তচৌকিদারবাড়ী মন্দিরে অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গার বিসর্জন

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ রাউজানের পূর্ব গুজরা কান্তচৌকিদারবাড়ী সার্বজনীন শ্রীশ্রী মা দুর্গা ও নারায়ণ মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শারদীয়
২২ অক্টোবর বৃহস্পতিবার দুর্গোৎসবের শুভ বিজয়া দশমী উদযাপিত হয়েছে।

বিজয়া দশমী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পূজা-অর্চনা, আরতি, ঢাকের বাদ্য এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভক্তরা। সিঁদুর, পান ও মিষ্টি নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে ঢাকের বাদ্য ও আরতির মধ্য দিয়ে অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিদায় জানান উপস্থিত ভক্তরা। এ সময় ভক্তদের মধ্যে আনন্দের পাশাপাশি প্রিয় দেবীকে বিদায় দেওয়ার বেদনা ও আবেগ ছড়িয়ে পড়ে।

বিজয়া দশমী শুধু দেবী দুর্গার বিসর্জনের দিন নয়; এটি অসুরের ওপর দেবশক্তির বিজয়, অশুভ শক্তির বিনাশ এবং শুভ ও সত্যের প্রতিষ্ঠার প্রতীক। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গা মহিষাসুরকে পরাজিত করে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় ও ধর্মের বিজয় প্রতিষ্ঠা করেন। তাই বিজয়া দশমী মানুষের জীবনে সত্য, ন্যায়, শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের চর্চার বার্তা বহন করে।

এ উপলক্ষে মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিকাশ কান্তি দে ও সাধারণ সম্পাদক সাজিব দে-এর নেতৃত্বে কমিটির সদস্যরা দুর্গোৎসবের বিভিন্ন আয়োজন ও আনুষ্ঠানিকতায় অংশ নেন। এ সময় কাজল কান্তি দে, জিকু দে, রাজু কান্তি দে, প্রশান্ত দে, সাগর দত্ত, রাসেল দে, সৈকত দে, বিজয় বৈদ্য, অভ্র বৈদ্য, মোহন বৈদ্য, অজয় দে-সহ মন্দির পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

ধর্মীয় সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে এবারের বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দেবী দুর্গার বিদায়ের মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ভক্তদের প্রত্যাশা—মা দুর্গার আশীর্বাদে সবার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক এবং সমাজ থেকে দূর হোক সব অশুভ শক্তি।

শুভ বিজয়া দশমী। আসছে বছর আবার হবে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭