বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
Narayanganj

নারায়ণগঞ্জে মরহুম হাজী মোঃ আমির আলীর ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে মরহুম হাজী মোঃ আমির আলীর ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত
প্রিন্ট নিউজ

মোঃ আশিকুর রহমান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

হাজী মিছির আলী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট দানবীর ও সমাজহিতৈষী মরহুম হাজী মোঃ আমির আলীর ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) সকাল ১১ঃ০০ ঘটিকায় হাজী মিছির আলী ডিগ্রি কলেজের অডিটোরিয়াম হলে কলেজের উদ্যোগে এ দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা মরহুম হাজী মোঃ আমির আলীর কর্মময় জীবন ও সমাজের প্রতি তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, কুতুবপুর এলাকার শিক্ষা, যোগাযোগ ও সামাজিক উন্নয়নে মরহুম হাজী আমির আলীর অবদান চিরস্মরণীয়। তিনি নিজ অর্থায়নে এলাকার বিভিন্ন রাস্তা-ঘাট, স্কুল-কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিশেষ করে হাজী মিছির আলী ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি এলাকার শিক্ষাক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এলাকার মেয়েদের যেন শিক্ষার জন্য দূরে যেতে না হয় এবং দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানরা যেন অর্থের অভাবে শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে এই মহান উদ্দেশ্যকে সামনে রেখেই তিনি প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন।
বক্তারা আরও বলেন, মানুষের কল্যাণে দান করার যে অসাধারণ মানসিকতা মরহুম হাজী আমির আলীর মধ্যে ছিল, তা সত্যিই বিরল। তিনি তাঁর সন্তানদের ন্যায়, সততা, নিষ্ঠা ও মানবসেবার আদর্শে গড়ে তুলেছেন। তাঁর কর্ম ও আদর্শ আজও পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করছে এবং তারা সফলতার সাথে তা বাস্তবায়ন করে চলেছেন।
হাজী মিছির আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মোঃ আলমাস আলী খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মো. আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য আলহাজ্ব মো. মাহবুব আলম, প্রতিষ্ঠাতা সদস্য ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মনিরুল আলম সেন্টু, বিদ্যোৎসাহী সদস্য আলহাজ্ব মো. মাজহারুল আলম মিথুন, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মোঃ আবু ডানিয়েল, অভিভাবক সদস্য এম. এ. জাহের মোল্লা, দেলপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এবং অত্র কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য আলহাজ্ব মোঃ আমির হোসেন মোল্লা, সমাজসেবক সেলিম মিয়া, মমিন মাদবর, মোঃ আবুল কাশেম, দেলপাড়া শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হোসেন, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. শাখাওয়াত হোসেন টিটুসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. আশিকুর ইসলাম ও আব্দুর রহমান রনী।
স্মরণসভা ও দোয়া মাহফিলে মরহুম হাজী মো. আমির আলীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন দেলপাড়া সরদার বাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মওলানা আবু তাহের। মোনাজাতে তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।
দোয়া ও স্মরণসভা শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭