কালিগঞ্জের নলতায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ
মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নবমী উপলক্ষে কালিগঞ্জ উপজেলার নলতার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলার ৬ নম্বর নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম খোকনসহ নেতৃবৃন্দ। মঙ্গলবার (২০ অক্টোবর) নলতা ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি রফিকুল ইসলাম খোকনের নেতৃত্বে নেতাকর্মীরা উপজেলার নলতার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় রফিকুল ইসলাম খোকনসহ নেতৃবৃন্দ পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।পূজা মন্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি কিসমাতুল বারী,সাধারণ সম্পাদক বাবু মিলন কুমার সরকার, উপজেলা যুবদলের সদ্য সাবেক সদস্য সচিব শেখ আব্দুল আজিজ,জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য রাজু আহমেদ জাকির,নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম পারভেজ,নলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আফজাল হোসেন, নলতা ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকইউনুস আলী, যুগ্ন আহবায়ক জিয়ারুল ইসলাম, যুবদল নেতা আব্দুল বারি, নলতা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমন সহ কালিগঞ্জের নলতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।








