কুতুবদিয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান
আনছার কুতুবী কক্সবাজার জেলা প্রতিনিধি:
গত ১৭ অক্টোবর কুতুবদিয়া উপজেলায় কৈয়ারবিল ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ টি পরিবারের মাঝে কক্সবাজার জেলা পরিষদের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে এবং প্রতি পরিবারকে ১ বস্তা করে চাউল বিতরণ করা হয়েছে।
আজ(২০অক্টোবর) কুতুবদিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী নিজে উপস্থিত থেকে এই আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন ।
এ সময় আরো উপস্থিত ছিলেন কৈয়ারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ , কুতুবদিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম সহ বিএনপি উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এ সময় এটিএম নুরুল বশর চৌধুরী বলেন, বিএনপি যেভাবে অতীতের মত জনগণের পাশে ছিল বর্তমান ও পাশে আছে । তাই জনগণকে কাছে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এর জন্য দোয়া প্রার্থনা করেন।





