বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
রাজনীতি

ফেনীর পরশুরামে একই ব্যাক্তি বিএনপির দুই কমিটির নেতা ক্ষুদ্ব নেতাকর্মীরা

ফেনীর পরশুরামে একই ব্যাক্তি বিএনপির দুই কমিটির নেতা ক্ষুদ্ব নেতাকর্মীরা

ফেনী প্রতিনিধি:

পরশুরামে বিএনপির এক নেতা দুই কমিটির সভাপতি ও সম্পাদক হয়ে অনৈতিক ভাবে কুঠি টাকার বানিজ্যে মাতোয়ারা তার নাম আলমগীর হোসেন বাদশা।
সে পরশুরাম উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক ছাড়াও উপজেলার বক্সমাহমুদ ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এতে দলীয় নেতাকর্মীরা ক্ষুদ্ব অভিমত পোষন করেছেন।
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিষয়টি ফেনী-১ আসনের সংসদ সদস্য ও সাংগঠনিক অভিভাবক রফিকুল আলম মজনুর স্বহস্তক্ষেপ কামনা করেছেন।
বিষয়টি নিয়ে বিব্রত উপজেলা শ্রমিক দলের সভাপতি আতিকুর রহমান তিনি বলেন,বিষয়টি খুবই আপত্তিকর সাংগঠনিক পরিপন্থি উপজেলা নেতাদের অনেকবার বলা হয়েছে কিন্তু কেউ কর্নপাত করছেননা।
পরশুরাম উপজেলা বিএনপি সুত্রে জানা গেছে,
২০২২ সালের ২০ সেপ্টেম্বর পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক এবং সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি বক্সমাহমুদ ইউনিয়ন বিএনপির কমিটির অনুমোদন দেন এই কমিটিতে পরশুরাম উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন বাদশাকে সভাপতি এবং জামাল উদ্দিন সহ সভাপতি সাখাওয়াত হোসেন মিনারকে সাধারণ সম্পাদক আবুল কালাম বাচ্চুকে যুগ্ন সাধারণ সম্পাদক কালাচাঁনকে সাংগঠনিক সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ও অনুমোদন দেন।
তার পর থেকে আলমগীর হোসেন বাদশা একই সাথে উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক ও বক্সমাহমুদ ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আলমগীর হোসেন বাদশা দুটি সংগঠনের একচ্ছত্র নিয়ন্ত্রণ নিয়ে সেচ্চাচারিতা, নানা অনিয়ম, বেড়িবাঁধের মাটি কাটা ইটভাটা দখল,চোরাকারবারি সহ নানা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত এবং দলীয় নেতাকর্মীদের সাথে দুর্ব্যবহার করা সহ লোকজনকে আইনশৃংখলা বাহিনীর হাতে ধরিয়ে দিয়ে লাখ লাখ টাকার বাণিজ্য সহ নানা অপকর্মে জড়িত থাকায় নিজ দলের নেতাকর্মীরা তার ওপর ক্ষুদ্ব হয়ে দলের কর্মকান্ড থেকে অনেকে নিষ্কিয় হয়ে দুরে সরে গেছেন বলে জানা যায়।
এছাড়াও গত শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এমপি রফিকুল আলম মজনুর চেক বিতরণ অনুষ্টানে পরশুরামে সাংবাদিকদের অভ্যন্তরীন কোন্দলের জেরে ছাত্রদল নেতা পাপরুলসহ আলমগীর হোসেন বাদশার নেতৃত্বে বাংলাদেশ প্রেসক্লাব গভঃ রেজিঃ নং ৯৮৭৩৬/১২ এর পরশুরাম উপজেলা শাখার আহবায়ক শহিদ উল্যাহকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে লাঞ্চিত করে পুলিশে ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
পরশুরাম উপজেলা বিএনপির একাধিক নেতা ও বক্সমাহমুদ ইউনিয়ন বিএনপি ও শ্রমিক দলের নেতারা বলেন, বিষয়টি আমরা এমপিকে অবহিত করবো এবং তার বিরুদ্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবো।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭