শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
বাংলাদেশ

সেনবাগ উপজেলার বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে মেধাবী ও শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করেছে সৈয়দ হারুন ফাউন্ডেশন।

সেনবাগ উপজেলার বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে মেধাবী ও শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করেছে সৈয়দ হারুন ফাউন্ডেশন।
প্রিন্ট নিউজ

মাসুদ তাহের, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে মেধাবী ও শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করেছে সৈয়দ হারুন ফাউন্ডেশন। রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টায় কলেজের হলরুমে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাওলানা নুরুল হুদা। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের সিনিয়র শিক্ষক বকুল আলম মুন্না ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব কাওছার আহমেদ।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের চেয়ারম্যান, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ হারুন এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা ছাত্র প্রতিনিধি দলের সমন্বয়ক ও যুব শক্তির কেন্দ্রীয় নেতা মো. কামরুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের সিনিয়র শিক্ষক মঞ্জুর আলম, শিক্ষক মোস্তাক উজ্জামান, শিক্ষক খাজা মাঈন উদ্দিন, সেনবাগ সরকারি কলেজের ছাত্র নেতা ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের সভাপতি মাহমুদুল হাসান রাকিব, ফাউন্ডেশনের সদস্য সচিব ইমরান হোসেন, ছাত্র সমন্বয়ক মেহরাব হোসেন, সাবেক সভাপতি জাবের হোসেন, সরকারি কলেজের ছাত্র নেতা মো. শাহজালাল সাজুসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে মোট ২১ জন কৃতি শিক্ষার্থীর হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন সৈয়দ হারুন ফাউন্ডেশনের অতিথিরা। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে অতিথিরা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও উপদেশ প্রদান করেন।

শেষে অধ্যক্ষ মাওলানা নুরুল হুদা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭