মিরসরাইয়ে ১৪০ লিটার চোলাইমদ সহ ৩ মাদক কারবারি গ্রেফতার
ফখরুল আলম সাজু:
চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় ১৪০ লিটার দেশীয় চোলাইমদ ও ১টি সিএনজি চালিত অটোরিকশা সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
১৮ সেপ্টেম্বর শুক্রবার মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাবিলদার ব্রিজের দক্ষিণ পাশে সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর এলাকার শফিক (১৮), নাজমুল হোসেন (১৮) এবং মধুয়ার এলাকার রাব্বি (১৮)।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়, এ সময় তাদের কাছ থেকে ১৪০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ ও ১টি সিএনজি উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।










