শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
প্রিন্ট নিউজ

নোয়াখালী প্রতিনিধি:
বদলি জনিত বিদায় সংবর্ধনার মাধ্যমে নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোহাম্মদ ইব্রাহীমকে সম্মাননা জানানো হয়েছে। বুধবার পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ-আল-ফারুক। জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে ঘিরে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। পুলিশ সুপারসহ উপস্থিত সকল কর্মকর্তা বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, সততা, মানবিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন।

বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা স্মৃতিচারণ করে জানান, দায়িত্ব পালনকালে তিনি সর্বোচ্চ নিষ্ঠা ও যোগ্যতার পরিচয় রেখে নোয়াখালী জেলা পুলিশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁরা বিদায়ী অতিথির ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

নিজ বক্তব্যে জনাব মোহাম্মদ ইব্রাহীম পুলিশ সুপার, পুনাক সভানেত্রী, জেলা পুলিশের সকল সদস্য, জেলাবাসী এবং গণমাধ্যমের প্রতি সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।

অনুষ্ঠানে নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ/ইন্সপেক্টর (তদন্ত), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৩১তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা জনাব মোহাম্মদ ইব্রাহীম নোয়াখালী জেলায় ২ বছর ৬ মাস সফলভাবে দায়িত্ব পালনের পর সাম্প্রতিক সময়ে বরগুনা জেলায় জনস্বার্থে বদলি হয়েছেন।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭