শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ফেনী পরশুরামে সালিশকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, আহত ২ এসআই

ফেনী পরশুরামে সালিশকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, আহত ২ এসআই
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু:

ফেনীর পরশুরাম উপজেলার দক্ষিণ কোলাপাড়া গ্রামে সালিশের সময় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে, এ ঘটনায় পরশুরাম থানার এসআই মুন্নাসহ দু’জন পুলিশ সদস্য আহত হয়েছেন, শুক্রবার সকাল দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, রাজীব, ইমাম হোসেন ও ফারুক সহ কয়েক জনের বিরুদ্ধে সালিশ চলাকালে উত্তেজনা সৃষ্টি এবং পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ কাউকে আনুষ্ঠানিক ভাবে দায়ী করেনি।

হামলায় আহত এসআই মুন্নাকে স্থানীয়রা উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরশুরাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, এ ঘটনাটি তদন্ত করা হচ্ছে, যারা এতে জড়িত তাদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭