শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ফেনী ফুলগাজীতে তিন আসামি গ্রেফতার দুইজন সাজাপ্রাপ্ত একজন গাঁজা সহ আটক

ফেনী ফুলগাজীতে তিন আসামি গ্রেফতার দুইজন সাজাপ্রাপ্ত একজন গাঁজা সহ আটক
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু :

ফেনী জেলা ফুলগাজী থানা পুলিশের পৃথক অভিযানে দুইজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি এবং একজন নিয়মিত মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।

৮ই নভেম্বর শনিবার রাতে এসআই দিপলু কুমার বড়ুয়া সহ অন্য পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া গ্রামের ওবায়দুল হকের ছেলে মাঈন উদ্দিনকে গ্রেফতার করেন।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

অন্যদিকে, এএসআই বিপ্লব বড়ুয়া ও এএসআই বিজয় কর্মকার সহ অন্য পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে ফেনী সদর থানার মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ফুলগাজীর দক্ষিণ শ্রীপুরের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. জাকির হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন পুলিশ।

এছাড়াও , এসআই আমির হোসেন ও এএসআই রিমন ঘোষ সহ অন্য পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে ফুলগাজী থানার নিয়মিত মামলার আসামি ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের ইব্রাহিমের ছেলে মো. এরশাদ উল্যাহ হৃদয়কে নিলক্ষী ব্রিজের কাছে গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করেন পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭